সুনামগঞ্জে গিভহোপের ইফতার মাহফিল সম্পন্ন

০৬ মার্চ, ২০২৬

সুনামগঞ্জে ছিন্নমূল, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের মানুষের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের রিভাইভিউ পার্কে যুক্তরাজ্য ভিত্তিক 'রিলিফ গিভহোপ' নামক একটি দাতব্য সংস্থা এই কর্মসূচির আয়োজন করে।

আয়োজনের সমন্বয় করেন স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মী মোহাম্মদ আম্মার। তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী কয়েকজন মানবতাবাদী মানুষের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়েছে। নিম্ন আয়ের মানুষের সম্মানে ইফতারের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। 

এতে স্বেচ্ছাসেবী হিসেবে ছিলেন, সজিব আহমেদ, বাপ্পী আহমেদ, মোহাম্মদ সোহাগ, রুহুল আমিন প্রমুখ। এতে তিন শতাধিক রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয়।