০৬ মার্চ, ২০২৬
কুড়িগ্রামের উলিপুরে একটি ইটভাটায় অভিযান চালয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তর উদ্যোগে তবকপুর ইউনিয়নের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ করার অপরাধে মেসার্স এইচবিইউ (HBU) ব্রিকস নামে ইটভাটাকে জরিমানার পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, পুলিশ,বিদ্যুৎ বিভাগ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।