০৬ মার্চ, ২০২৬
ইন্দোনেশিয়া আজ থেকে ইরান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করছে।ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ শাখার কর্মকর্তা হেনি হামিদা জানিয়েছেন, সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি আজ থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং প্রথম ধাপ আজারবাইজানের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে।
প্রথম ধাপের অংশ হিসেবে ৩২ জন ইন্দোনেশীয় নাগরিক সোমবার বা মঙ্গলবার জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে। ইরানে মোট ৩২৯ জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন, যাদের অধিকাংশ কোম শহরের শিক্ষার্থী।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে প্রায় ৫ লাখ ইন্দোনেশীয় নাগরিক বসবাস করছেন। তবে এই মুহূর্তে অন্য কোনো দেশের নাগরিক সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই।