১২ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুপ্তাখালী এলাকার কৃষি জমি থেকে রক্তাক্ত অবস্থায় মো. সজিব হোসেন (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. সজিব হোসেন, মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।