১৬ মার্চ, ২০২৬
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজানুর রহমান চৌধুরী।সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তার হাতে দায়িত্ব অর্পণ করেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে রবিবার দেশের ৪২টি জেলে পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। সুনামগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।