১৪ আগস্ট, ২০২৬
ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে মো. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক এবং মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকারিয়া আশরাফ আশফি। এছাড়া মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম জহির এবং সদস্যসচিব হয়েছেন ইফতেখার আহমেদ শিহাব। এছাড়া খোন্দকার সিফাত-উল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. মহসিন আলী ও মো. আরাফাত রহমান যুগ্ম আহ্বায়ক হয়েছেন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে রানভীন খানকে আহ্বায়ক এবং মাহাথির মুহাম্মদকে সদস্যসচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল্লাহ আল কাফি। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জাহিদ হাসান, সাদীদ আহনাফ, তানজিম ওয়াসেত, মো. মাসুম, নাদিম আঞ্জুম খান ও মো. নাঈম হোসেন।
আলভী ওমায়ের মাহমুদকে সভাপতি এবং আহনাফ ইফতেখার ইরামকে সাধারণ সম্পাদক করে ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অমিত পাল এবং সহ-সভাপতি হয়েছেন মো. আব্দুল মোকাদ্দেম ফাইদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাজিদুল হক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজিজুল হাকিম জিওন।
ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান সিফাত, সহ-দপ্তর সম্পাদক পদে মো. ইসতিয়াক আহমেদ, প্রচার সম্পাদক পদে আব্দুল কাদের রুমি, সহ-প্রচার সম্পাদক পদে মাজিদুল আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে আজরা মাহমুদা হিলারী, সাংস্কৃতিক সম্পাদক পদে মুঈদ চৌধুরী রাফি, স্বাস্থ্য সম্পাদক পদে রাফসান রেজা বাপ্পি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে রকিবুল হাসান রুমি এবং ক্রীড়া সম্পাদক পদে রিপন মিয়া জায়গা পেয়েছেন। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এমামুল আহসান রাফিম ও সামিনুর রহমান।
সর্বশেষ ২০১৮ সালের ১৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। ওই সময় ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি করা হয় গোলাম মোর্শেদ সজীবকে এবং সাধারণ সম্পাদক করা হয় সাইফুল ইসলাম বাদশাকে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি করা হয় তাওহীদুল ইসলাম সৈকতকে এবং সাধারণ সম্পাদক করা হয় ইমরান হোসেনকে। আর ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি করা হয় মাজহারুল ইসলাম জাহিদকে এবং সাধারণ সম্পাদক করা হয় মো. নকিবুল হাসানকে।
পরে ২০২০ সালের ২৪ জুলাই মেহেদি হাসান সাকিবকে আহ্বায়ক এবং সাদ বিন নেওয়াজকে সদস্যসচিব করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হ