চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. হাসান বাবু নামের এক কিশোরকে হত্যার অভিযোগে মো. জয়নাল আবেদীন লিমনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) ভোরে পটিয়া থানা পুলিশের এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত রবিবার (১৫ মার্চ) সন্ধ্যার আগে মধ্যে পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের কুরানগিরি এলাকার একটি বিলে মহিষ চরানোকে কেন্দ্র করে বাবুকে মারধর করে গলা চেপে হত্যা করা হয়। পরে তার লাশ পার্শ্ববতীয় স্থানে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরে অভিযান চালিয়ে সোমবার ভোরে মূল অভিযুক্ত জয়নালকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তারকৃত জয়নাল এই হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।