বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন

২৫ আগস্ট, ২০২৬

বরগুনা জেলার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করেছে বরগুনা জেলা কল্যাণ ফোরাম। 

রাজধানীর আদাবরে টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আদাবর থানার ওসি ও বরগুনার কৃতীসন্তান মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং বেতাগীর বিশিষ্ট ব্যবসায়ী মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জিএম জাফর আহমেদ সহ-সভাপতি, আজীম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ হয়েছেন। আরও ছয়জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

সভায় বরগুনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। ফোরামের পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে- অসহায়দের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে জরুরি মানবিক সহায়তা প্রদান।

নেতারা জানান, দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে বরগুনার মানুষের পাশে দাঁড়ানোই ফোরামের মূল লক্ষ্য। তাদের প্রত্যয়—‘মানবিকতায় ঐক্য, সহযোগিতায় শক্তি’।