মহানন্দা নদীতে ডুবে কিশোরের মৃত্যু

২৪ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহিনুজ্জামান রামিম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।নিহত রামিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার কৃষিবিদ রোকনুজ্জামানের ছেলে।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের দারিয়াপুর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সে।পরিবার ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।