২৭ মার্চ, ২০২৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী শিশু তালহা বিন শহিদ ভুঁইয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালহা ওই এাকার শহিদুল ইসলামের ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানান, তসবিহ নিয়ে খেলার সময় হঠাৎ একটি দানা শিশুটির গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্যাহ জানান, তসবির দানা গলায় আটকে শিশুটির শ্বাসনালী বন্ধ হয়ে যায়। এ কারণে মৃত্যু হয়েছে।