কুড়িগ্রামে ৬ জুয়াড়ি গ্রেফতার

০৪ এপ্রিল, ২০২৬

‎কুড়িগ্রামের উলিপুরে জুয়াখেলা অবস্থায় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সাথে জুয়ার সরঞ্জামসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজা পাড়া এলাকায় ভূট্টা খেতের মাঝে জুয়া খেলা অবস্থায় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একই এলাকার আক্কাস আলী (৪৮),আশরাফুল ইসলাম (৩০),ফেরদৌস আলম (৩৬),সাইদুল ইসলাম (৩৮),আমিনুল ইসলাম (৫৪) ও ফয়জার রহমান (৩৮)।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়। 

‎এ বিষয়ে ‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।