০৪ এপ্রিল, ২০২৬
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
নিহত দুইজন পুরুষ।
তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ এর মধ্যে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত দুইটায় দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুইজনের মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
বিষয়টি যাত্রবাড়ি থানাকে অবগত করা হয়েছে।
পথচারী খায়রুল ও হৃদয় জানিয়েছেন, দক্ষিণ যাত্রবাড়ি মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়। তাদের ধারনা নিহত দুইজন রিকশাচালক ও আরোহী।
স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছেন।