০৭ এপ্রিল, ২০২৬
বাড়িতে নানা অনুষ্ঠান ও উৎসব উপলক্ষ্যে তৈরি করুন সুস্বাদু কাঁচাগোল্লা। আর এটি যেমন খেতে সুস্বাদু তেমনি তৈরিও করতে পারবেন খুবেই সহজে, যদি আপনার জানা থাকে এই রেসিপি। চলুন তাহলে জেনে নেওয়া যাক, সুস্বাদু কাঁচাগোল্লা তৈরির রেসিপি।
উপকরণ-
ছানা: ১ কাপ
গুঁড়া চিনি: আধা কাপ
পানি: ২ টেবিল চামচ
এলাচিগুঁড়া: সিকি চা-চামচ
ঘি: আধা চা-চামচ
মাওয়া: প্রয়োজনমতো
প্রণালি:
প্রথমে ছানা, এলাচিগুঁড়া ও চিনি মসৃণ করে মেখে নিতে হবে। তারপর প্যানে ঘি গলিয়ে তাতে মাখানো ছানা দিয়ে অনবরত নাড়তে হবে, পাত্রে যেন লেগে না যায়।অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে ছানা নাড়তে নাড়তে যখন মোটামুটি শুকিয়ে আসবে (একদম শুকানো যাবে না, নরম থাকবে), তখন নামিয়ে নিন।
এবার অল্প ঠান্ডা করে তা থেকে অল্প অল্প করে ছানা নিয়ে বলের আকারে তৈরি করে মাওয়ায় গড়িয়ে নিতে হবে।
এরপর সবশেষে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে।