হামের প্রাদুর্ভাব বাড়ছে নেত্রকোনায়

০৮ এপ্রিল, ২০২৬

দিন দিন হামের প্রাদুর্ভাব বাড়ছে নেত্রকোনায়। গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন ভর্তি রোগী ৭ জন। মঙ্গলবার পর্যন্ত নতুন তিনজনসহ এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ জন। তবে প্রতিটি হাসপাতালে আইসোলেশন বেড রাখা হয়েছে।

সন্দেহজনক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।  

জেলার ২৫০ শয্যার সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ডের বারান্দা পর্যন্ত ঠান্ডাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে বারান্দার মেঝে পর্যন্ত বন্ধ। এছাড়া শিশু ওয়ার্ডের বিপরীত পাশেই মহিলা ওয়ার্ডটি আইসোলেশন করা হয়েছে। সেখানে আটপাড়া, মোবারকপুরসহ বিভিন্ন এলাকা থেকে মোট ছয়জন ভর্তি রয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার খালেদ সাইফুল্লাহ জানান, প্রতিনিয়ত বিভিন্ন উপসর্গ নিয়ে আসছে রোগীরা। বিশেষ করে শিশু। যে কারণে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে পুরনো ১০০ শয্যার আধুনিক হাসপাতালের মহিলা ওয়ার্ডটি। যাতে নতুন কেউ সংক্রমিত না হয়।