কুমিল্লায় গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার

১০ এপ্রিল, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মা রুবিনা আক্তার (৩৮) ও ছেলে মো. রিফাতকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য জানান।
        
ও্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি রুবিনা আক্তার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং মোঃ রিফাত (২৫) তার ছেলে। গ্রেফতার আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। 

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।