কাতার পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৬ এপ্রিল, ২০২৬

কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি গতকাল বুধবার সৌদি আরব সফর শেষ করে আজ কাতার সফর করছেন বলে জানিয়েছে আলজাজিরা

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

ফলে আঞ্চলিক উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাতার অতীতে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংলাপের পথ সুগম করতে কাতারের ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।