ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

২৩ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে অভিযান চালিয়ে ৩৮৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। বুধবার রাতে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে ওই অভিযান চালায় তারা।

আটককৃত আসলাম আলী (৪৮) নাটোর জেলার বাগাতিপাড়া থানার কালিকাপুর গ্রামের মৃত সাজদার মোল্লার ছেলে এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে হৃদয় ইসলাম রনি (২৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের মিডিয়া উইং জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটিতে বুধবার দিবাগত রাতে দিনাজপুরের সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে অভিযান চালায় র‌্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন ক্যাম্পের সদস্যরা।

এসময় ট্রেনের ‘খ’ বগির ৪নং এসি কেবিনে দুইজনকে আটক করে তল্লাশী করে ৩৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলা দায়ের করা হয়েছে।