২৭ এপ্রিল, ২০২৬
বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।
জানা গেছে, রবিবার বিকেল পৌনে চারটার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়।
এ সময় সুমন বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগল আনতে যান। জমিতে পৌঁছানোর পর হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে