মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

২৭ এপ্রিল, ২০২৬

রংপুরে পরশুরামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মো. আব্দুল মান্নান নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র‌্যাব)। রবিবার (২৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে তারাগঞ্জ উপজেলার চৌপথী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল মান্নান পরশুরাম খটখটিয়া মধ্যপাড়া এলাকার মৃত খান মাহমুদের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী রংপুর মহানগরীর পরশুরাম থানা এলাকার একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার আব্দুল মান্নান ওই মাদ্রাসাটির পরিচ্ছন্নতাকর্মী। গত ১৮ এপ্রিল সকালে ওই শিক্ষার্থীকে ক্লাস রুমে একা পেয়ে ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করে। মামলার পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় আব্দুল মান্নান।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে বলে জানিয়েছে র‌্যাব।