২৭ এপ্রিল, ২০২৬
নওগাঁর পোরশায় বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে লুপসী রানী (৫২) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছে। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর গ্রামের সুধনা হরিজনের স্ত্রী।
জানা গেছে, লুপসী রানী গানইর বীলে বোরো ধান কাটতে যায়। ধান কাটা অবস্থায় বিকালে বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে।
ফলে বজ্রপাতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।