২৯ এপ্রিল, ২০২৬
কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রুবেল(২৪), ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম (২৪) এবং বাজড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইউসুফ (২৬)।
র্যাব জানায়, জেলার বিভিন্ন স্থানে চলমান দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে জানান, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত রবিবার কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছিল র্যাব