০১ মে, ২০২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংকের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকগুলো হলো- যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি ও ব্যাংক এশিয়া পিএলসি।
যমুনা ব্যাংক আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৯ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৯২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৪৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।
সাউথইস্ট ব্যাংক আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭৪ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.১১ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।
পূবালী ব্যাংক আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৩৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪.৩২ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।
উত্তরা ব্যাংক আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৯৫ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।
ব্যাংক এশিয়া আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৮.৫০ শতাংশ নগদ ও ৮.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৪২ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।