কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

০২ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

পরে উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো. হারুনের সভাপতিত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শেখ জসিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নসু ও পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা প্রমুখ।

সভা পরিচালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেবুর রহমান। এ সময় উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় কুয়াকাটা ও মহিপুরে পালন করেছেন শ্রমিক দলের নেতারা।