০৪ মে, ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও স্বতন্ত্র জোট থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকারী সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমা রহমান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, ফাহিমা নাসরিন, সানজিদা ইসলাম তুলি ও মানসুরা আক্তারসহ অন্যান্য নির্বাচিত সদস্যরা। এসময় নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।