০৫ মে, ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ জাকির হোসেন (৪২) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে ভোলাগামী ‘কর্ণফুলী-১৩’ লঞ্চ থেকে তাকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেনকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সন্ত্রাসী মো. জাকির হোসেন ভোলার সদর থানার বাসিন্দা।
সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।