১২৬ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়

০৭ মে, ২০২৬

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- ৬, চট্টগ্রাম ৭টি পদে ১২৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ১৮ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- ৬, চট্টগ্রাম এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

ছবি

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- ৬, চট্টগ্রাম। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।