যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকের সুযোগ

০৮ মে, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বিনা মূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি। ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড’–এর আওতায় মেধাবী, অ্যাকাডেমিকভাবে উৎকৃষ্ট ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ আন্তর্জাতিক ও দেশীয় শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি। সিমন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সিমন্স ইউনিভার্সিটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি স্নাতক প্রোগ্রামে প্রায় ১ হাজার ৭৩৬ শিক্ষার্থী ভর্তি নেয়।

সুযোগসুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*গবেষণায় সহায়তা প্রদান করবে;

*অ্যাকাডেমিক অন্যান্য কাজের জন্য অতিরিক্ত তিন হাজার ডলার প্রদান করবে;

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৩–এর বেশি হতে হবে;

*স্যাট পরীক্ষার প্রতিটি বিভাগে কমপক্ষে স্কোর ৬০০ থাকতে হবে অথবা টোয়েফল বা আইইএলটিএস পরীক্ষার ইংরেজি ভাষাদক্ষতা দেখাতে হবে;

*আবেদনকারীকে ৩০০ থেকে ৫০০ শব্দে একটি রচনা লিখতে হবে;

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথিপত্রগুলো ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড অ্যাপ্লিকেশন’ উল্লেখ করে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে পাঠাতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।