ফটিকছড়িতে বাগান থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

০৯ মে, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইনদং ইউনিয়নে নতুন আশ্রয়ণ প্রকল্পের পাশে আকাশমনি বাগানের ভেতর থেকে মাথাবিহীন অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার বিকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কয়েকজন শিশু বাগানের পাশে খেলতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। পরে খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে হাজির হয়।

মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।  

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান। তিনি বলেন, ‘আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কোনো নারীর।

বিচ্ছিন্ন করা মাথাটি তল্লাশি চালিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। ’