ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি আটক

১১ মে, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে ১৩টি কার্তুজ, একটি ওয়ান শ্যুটার গান (শর্টগান) ও ৬৪ পিস ইয়াবাসহ মো. আব্দুর রব (৫৬) নামের কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ মে) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর নিজ বাড়ি থেকে আটক করা হয়।
 
আটক আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তিনি মাটি বালুর ব্যবসার আড়ালে বেশ কিছুদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল।

একই সঙ্গে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় ভীতি প্রদর্শন করে আসছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটকের তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক আব্দুর রবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর বসতঘর থেকে একটি ওয়ান শ্যুটার গান, শর্ট গানের ১৩টি কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে আব্দুর রবকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। 

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

সোমবার সকালে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান ওসি।