১৩ মে, ২০২৬
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিরাহীমপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাপড়িগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় চেকিং করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পান্না আক্তারের কাছে থাকা ৩০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃধবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে