শাড়িতে স্নিগ্ধ তানজিকা আমিন

১৫ মে, ২০২৬

ছোট পর্দা থেকে ওটিটি, সব মাধ্যমেই নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তানজিকা আমিন। নিয়মিত ওটিটি প্ল্যাটফর্মে বৈচিত্র্যময় কাজ করে আলোচনায় আসা এই তারকা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। কাজের ব্যস্ততার মাঝেও ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভোলেন না তিনি। 

সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেল এক স্নিগ্ধ ও নতুন লুকে। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তানজিকা। ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ছবিতে তানজিকাকে গাঢ় সবুজ রঙের একটি জামদানি শাড়িতে দেখা গেছে। শাড়ির সঙ্গে ম্যাচিং করে স্লিভলেস ব্লাউজ এবং কানে বড় ঝুমকা পরেছেন তিনি। তবে সবচেয়ে নজর কেড়েছে তার চুলের সাজ; খোঁপায় গোঁজা ছিল গোলাপি ফুল।

সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করার পর থেকেই রূপের প্রশংসায় ভাসছেন তানজিকা। তার পোস্টের নিচে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ তাকে ‘অনন্যা’ বলছেন, আবার কেউ তার স্নিগ্ধ হাসির প্রশংসা করছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে তানজিকা নিজেকে প্রমাণ করেছেন। সাম্প্রতিক সময়ে ওটিটির কাজে তার অভিনয় নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝেই এমন স্নিগ্ধ রূপে ধরা দিয়ে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন এই অভিনেত্রী।