ভক্তদের সঙ্গে ছবি তোলা পছন্দ না সোহিনীর

০২ জুলাই, ২০২৬

তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কাছে পেলে তা যেন মাত্রা ছাড়ায়। অনেকে হতে চান ফ্রেমবন্দি। এখানেই আপত্তি অভিনেত্রী সোহিনী সেনগুপ্তের। ভক্তদের সঙ্গে ছবি তোলা পছন্দ না তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন সোহিনী। তার কথায়, আপনি যাকে শ্রদ্ধা করছেন অথবা যাকে আপনার ভালো লাগে তার সঙ্গে এক ফ্রেমে বন্দি হওয়ার ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগে না। যদিও অনেকেই আছেন যারা ছবি তোলার আগে জিজ্ঞাসা করেন, ছবি তুলবেন কিনা। এই ব্যাপারটা একেবারেই আলাদা কিন্তু পারমিশন না নিয়ে ছবি তোলার ব্যাপারটা একেবারেই পছন্দ না।

সোহিনী আরও জানান, তিনি ভীষণ মুডি। সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয়, তাই সবসময় ধৈর্য ধরে রাখা সম্ভব হয় না। তাই কিছু ক্ষেত্রে তিনি নিজের আপত্তি স্পষ্টভাবে জানিয়ে দেন।

মুক্তির অপেক্ষায় আছে সোহিনী অভিনীত সিনেমা ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। এতে নামভূমিকায় আছেন তিনি। আরও অভিনয় করেছেন অনামিকা সাহা, কণিনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, রাইমা সেন, ঋষভ বসু, অনন্যা চট্টোপাধ্যায় প্রমুখ।