অবশেষে টেস্টে অভিষেক হলো তামিমের, একাদশে ২ বদল

১৬ মে, ২০২৬

প্রথম টেস্টে জেতা দল থেকে দ্বিতীয় টেস্টে ২টি বদল এনেছে বাংলাদেশ। তারই সুবাদে আন্তর্জাতিক অভিষেকের প্রায় ৩ বছর পর টেস্ট অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। 

২০২৩ সালে এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। এরপর থেকে সাদা বলে নিয়মিতই খেলছিলেন তিনি। বেশ কিছু ম্যাচ জেতানো পারফর্ম্যান্স আছে তার। 

তবে এবার টেস্ট আঙিনায় অভিষেক হচ্ছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫টি সেঞ্চুরি আছে তার। ১৪৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি।

বাংলাদেশ দলে আরেক পরিবর্তন আছে। এবাদত হোসেন প্রথম টেস্টের ২ ইনিংসে ১৪ ওভার বল করে উইকেট পাননি। তাকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। তার জায়গায় একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। 

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।