জেনে নিন আলু দিয়ে কলিজা ভুনার সহজ রেসিপি

১৭ মে, ২০২৬

কলিজা ভুনা আমাদের অনেকেরই প্রিয়। তবে আলু দিয়ে কলিজা ভুনা খেতেও কিন্তু কম সুস্বাদু নয়।বাড়িতে মেহমান এলে, কিংবা ঘরোয়া আয়োজনে রাখতে পারেন কলিজার সুস্বাদু এই পদ। তবে কলিজা রান্নার সময় কিছু বিষয়ের প্রতি খেয়াল না করলে তা খেতে সুস্বাদু না-ও লাগতে পারে। সেজন্য জানা থাকা চাই সহজ রেসিপি। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

কলিজা- আধা কেজি

আলু- ২টি

পেঁয়াজ কুচি- ১ কাপ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

জিরা ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে

গরম মসলা গুঁড়া- আধা চা চামচ

তেল- পরিমাণমতো

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ- ৪-৫টি।

যেভাবে তৈরি করবেন

কলিজার টুকরোগুলো গরম পানিতে ৫-১০ মিনিট ভাপিয়ে ভালোভাবে ধুয়ে নিন। রান্নার পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন। এরপর আদা, রসুন ও সামান্য পানি দিয়ে সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর তাতে কলিজার টুকরাগুলো দিয়ে মিনিট দশেক কষিয়ে নিন। কলিজা থেকে তেল ভেসে উঠলে কিউব করা আলু ও সামান্য পানি দিন। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিন। সেদ্ধ হলে তাতে কাঁচামরিচ ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিয়ে মিনিট পাঁচেক দমে রেখে নামিয়ে নিন। এবার গরম ভাত, খিচুড়ি, পোলাও, পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।