নাটোরে দুই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

১৭ মে, ২০২৬

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি (মাধ্যমিক) পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হয়েছে।  

রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চলতি মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশায় ওঠা নিয়ে ধলাট উচ্চ বিদ্যালয় ও করোটা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে অটোরিকশায় করে বাড়ি যাওয়ার সময় শহরের বড় হরিশপুর এলাকায় দুই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের কিল ঘুসি ও মারপিটে চারজন আহত হয়।  

নাটোর থানার ওসি মো. মনসুর রহমান বলেন, কোনো পক্ষ থেকেই এখনো লিখিত অভিযোগ করা হয়নি।

অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে