ব্রাহ্মণবাড়িয়ায় দুই টিকিট কালোবাজারি কারাগারে

১৭ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

রবিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার আব্দুল হাকিম (৪৮) ও মৌড়াইলের কালু মিয়া (৩৮)। তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।  

রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রির সময় দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩ আসনের ১১টি টিকিট পাওয়া যায়।