সিলেট মহানগর পুলিশের ৩২ ঘণ্টার অভিযান

০৩ জুলাই, ২০২৬

সিলেটে বিভিন্ন অভিযোগে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ৫০ গ্রাম গাঁজা ও ২৩ বস্তা চা পাতাও উদ্ধার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে অন্তত ১৬৫ যানবাহনের বিরুদ্ধে।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

তারা জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ছিল নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, হকার ও সন্দেহভাজন ব্যক্তি, মেট্রো অধ্যাদেশ অমান্যকারী আসামি।

ব্যবস্থা নেওয়া ১৬৫ যানবাহানের মধ্যে ৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আর আটক করা হয়েছে ৮৭টিকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনজুরুল আলম।