১৮ মে, ২০২৬
কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশু মোসাদ্দেক উপজেলার বালাবাড়ীহাট কিশামত বানুর হাজীপাড়া গ্রামের মোস্তাক আহম্মদ মুকুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির গৃহস্থালির কাজে শিশুটির মা সাবিনা ব্যস্ত থাকায় সোমবার দুপুরে বাড়ির পাশে পুকুর নামতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে বাড়িতে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকেন।
একপর্যায়ে এক প্রতিবেশী পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের সকলেই ছুটে আসেন। পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন