কুয়েতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল

২২ মে, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুয়েতে। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

বৃহস্পতিবার কুয়েত সিটির একটি হোটেলে কুয়েতে অবস্থানরত বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীদের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফয়েজ কামালের সভাপতিত্বে ও নুরউদ্দিনের সঞ্চালনায় টেলিযোগে অনুষ্ঠিত স্মরণ সভায় সাবেক সংসদ সদস্যরা মহান স্বাধীনতা যুদ্ধে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অবদান, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

সভায় মোহাম্মদ আবুল কালাম, রহিম উদ্দিন ভূইয়া, মুরাদুল হক চৌধুরী মুরাদ, মো. সামসু হক মোহাম্মদ কামাল হোসেনসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কুয়েত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।