২২ মে, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, দক্ষিণ)। আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবাবগঞ্জের বড় রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে শেখ সামির মিয়া (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বড় রাজপাড়া এলাকার বাসিন্দা। এ ছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব বন্দ ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয় মিয়া (২৬) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পৃথক আরেক অভিযানে শুক্রবার সকাল ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে আবু সুফিয়ান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।