২৭ মে, ২০২৬
নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে পড়ে আবু তালহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের গারামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা কাজকর্মে ব্যস্ত থাকাকালে শিশুটি বাড়ির বারান্দায় খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।