জুলাই শহীদ রিয়াজের পরিবারকে বিএনপির ঈদ উপহার

২৮ মে, ২০২৬

ঢাকার কেরাণীগঞ্জে জুলাই শহীদ রিয়াজের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিএনপি।

বুধবার (২৭ মে) বিকেলে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শহীদ পরিবারের সদস্যরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শহীদ ও অসহায় পরিবারের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।”

ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।