শমসেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২৯ জুন, ২০২১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে।

নিহত যুবকের নাম রিফাত ইসলাম (২০) । রিফাত উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। সে ভারতে চুরাই ভাবে গরু আনতে গিয়েছিল।

আজ মঙ্গলবার(২৯জুন) দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন । 

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে আজ মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬২নং মেইন পিলার দিয়ে ভারতের কুচবিহার জেলার ভগরামগুরি গ্রামে ‘রিফাতসহ পাঁচ-সাতজনের একটি দল গরু আনতে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় ১৪০ বিএসএফের চোঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা এলোপাথাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়।