০৪ জুন, ২০২৬
স্বাদে ভিন্নতা আনতে আর খাবারের মেন্যুতে একটু বৈচিত্র্য আনতে হতে পারে এক চমৎকার সমাধান বাদাম ভর্তা।কোরবানির মাংসের নানা পদ খেতে খেতে যদি স্বাদে একটু একঘেয়েমি চলে আসে, তবে সময় এসেছে পাতে নতুন কিছু যোগ করার। স্বাদে ভিন্নতা আনতে আর খাবারের মেন্যুতে একটু বৈচিত্র্য আনতে হতে পারে এক চমৎকার সমাধান বাদাম ভর্তা।
সহজ, ঝটপট তৈরি আর অসাধারণ স্বাদের এই পদ কেবল মাংসের ভারী স্বাদের ভারসাম্যই রাখে না, বরং প্রতিটি খাবারকে করে তোলে আরও উপভোগ্য। চলুন জেনে নেই, কীভাবে বাদাম ভর্তা হতে পারে আপনার কোরবানির মেহমানদারির নতুন আকর্ষণ।
উপকরণ
চিনা বাদাম ভাজা ১ কাপ
পেঁয়াজ মাঝারি সাইজের ২ টি
রসুন কুচি ৩-৪ কোয়া
কাঁচামরিচ স্বাদমতো
শুকনা মরিচ ভাজা ২-৩ টি (ঝাল পছন্দ অনুযায়ী)
ধনিয়াপাতা কুচি পরিমাণমতো
লবণ স্বাদমতো
সরিষার তেল ১ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে চিনা বাদাম ভেজে ওপরের লাল খোসা ছাড়িয়ে নিন। এরপর বাদামগুলো বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার একে একে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনা-মরিচ, লবণ ও ধনেপাতা দিয়ে হালকা বেটে নিন। সবশেষে সরিষার তেল মেশান। ব্যস তৈরি হয়ে গেলে লোভনীয় স্বাদের বাদাম ভর্তা। এবার গরম ভাতের সঙ্গে উপভোগ করুন মজাদার এই ভর্তা।