১৩ জুন, ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসাভিত্তিক উদ্যোগ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুন) উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ মেলার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)।
এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের মোট ১২ টি দল অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদার। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।