১৩ জুন, ২০২৬
যশোরের মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে মণিরামপুর-রাজারহাট সড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম হোসেন মণিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল
তার বাবা সিরাজুল ইসলাম একই প্রতিষ্ঠানের অফস সহায়ক হিসেবে কর্মরত।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নূরনবী জানান, সকালে মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল মাহিম। আটমাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে থাকা একটি বিদ্যুতের খুঁট তীব্রতায় মোটরসাইকেলসহ ওই কিশোর প্রায় ১৫-২০ হাত শূন্যে উঠে পাকা রাস্তার ওপর আছড়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সঞ্জয় দে জানান, স্কুল বন্ধ থাকায় মাহিম তার বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।