খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৪ জুন, ২০২৬

খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি।

শনিবার (১৩ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে দাবি ও কর্মসূচির ব্যাপারে বৈঠক হয়।  

এসময় জেলা প্রশাসক বাস মালিক সমিতির দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং ১ মাস সময় দেওয়ার অনুরোধ জানান। তাতে সাড়া দিয়ে বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাস মালিক সমিতি আলোচনা সাপেক্ষে ধর্মঘট ১ মাসের জন্য স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।