১৭ জুন, ২০২৬
বাজেটের অভাবে অনেক কিছু করা সম্ভব হয় না মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, তবে কিছু কিছু কাজ যেটা হতেই হবে। এটা বাজেটের দোহাই দিয়েও পার পাওয়া যাবে না। যেমন বর্জ্য, এটা অপসারণ করতেই হবে। আরেকটা হলো লাইট।
লাইটের ব্যাপারে একই কথা- যেখানে পুল আছে, সেখানে লাইট জ্বালাইতে হবে।
বুধবার দুপুরে রাজধানীর লালবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা নাগরিক সেবা নিয়ে জণগনের গণশুনানিতে তিনি এ কথা বলেন।
সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, নাগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে কোনো তালবাহান করা যাবে না। জন্মসনদে ঝামেলা, ওয়ারিশ সার্টিফিকেট বৈধ হলে অবিলম্বে তা জনগণকে দিতে হবে।