ওসমানী হাসপাতালে চার দালালকে কারাদণ্ড

১৮ জুন, ২০২৬

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালালচক্রের চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগরীর শামীমাবাদ এলাকার শাহজাহান আহমদের ছেলে তানভীর আহমদ সুমন (৩০), কানিশাইলের মৃত বশির আহমদের ছেলে সুমন আহমদ (২৮), সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিমপাড়ার বাচ্চু মিয়ার ছেলে সায়েম আহমদ (৩৪) ও মৌলভীবাজার সদর উপজেলার হেলালপুর গ্রামের মৃত কনা মিয়ার ছেলে বকুল মিয়া (৫৬)। এর মধ্যে সুমন ও সায়েমকে তিন মাসের এবং সুমন আহমদ ও বকুল মিয়াকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

র‌্যাব-৯-এর মিডিয়া কর্মচারীদের আইনি কাজে বাধা প্রদান, হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা অপরাধ স্বীকার করে।