১৯ জুন, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভ এবং সদস্য সচিব করা হয়েছে ২০১২-১৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুল বাশারকে।
শুক্রবার (১৯ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।